জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সূচি অনুযায়ী চট্টগ্রাম জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ রোববার জেলা সদরে শুরু হচ্ছে। এতে ১৫ উপজেলা, নগরীর ৬ শিক্ষা থানাসহ ২১ দলের প্রতিযোগীরা কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতারের বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুল মাঠে কাবাডি, চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মাঠে হ্যান্ডবল, নাসিরাবাদ সরকারি বালক স্কুল মিলিনায়তনে দাবা এবং জেলা স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ বিকেল ৩টায় চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মাঠে হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল শেষে পুরস্কার বিতরন করা হবে। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ ও সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহা. আবদুল মান্নান অনুরোধ জানিয়েছেন।











