নেদারল্যান্ডস ও ইকুয়েডর কোচের দায়িত্ব ছাড়লেন কোম্যান, বেকাসেসে

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৫:১৯ পূর্বাহ্ণ

বিশ্বকাপের শেষ ৩২’র লড়াইয়ের পর নেদারল্যান্ডস ও ইকুয়েডরের হেড কোচের দায়িত্ব ছেড়েছেন রোনাল্ড কোম্যান এবং সেবাস্তিয়ান বেকাসেসে। মরক্কোর কাছে পরাজিত হয়ে বিদায় নিশ্চিত হয় নেদারল্যান্ডসের। খেলা শেষে কোচের পদ থেকে সরে দাঁড়ান রোনাল্ড কোম্যান। টুর্নামেন্টে নেদারল্যান্ডস অনেক দূর পর্যন্ত যাবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু সোমবার মন্টিয়ারিতে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময়ের শেষে ১১’এ সমতা থাকার পর টাইব্রেকারে ৩২ ব্যবধানে জিতে মরক্কো তাদের বিদায় নিশ্চিত করে। ৬৩ বছর বয়সী কোচ রোনাল্ড কোম্যান ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমি নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই এই বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমরা সেই লক্ষ্য পূরণ করতে পারিনি। এর জন্য আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নয়। প্রধান কোচ হিসেবে শেষ পর্যন্ত এই দায়ভার আমারই।’ কোম্যান তার স্ত্রী বার্টিনার স্বাস্থ্যগত লড়াইয়ের কথাও উল্লেখ করেছেন। বার্টিনার স্তন ক্যানসার ধরা পড়েছে। তিনি বলেন, ‘গত কয়েক বছর আমাকে আবারও উপলব্ধি করিয়েছে যে ফুটবলের চেয়েও জীবনে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ফুটবলই ছিল আমার জীবন, কিন্তু সুস্বাস্থ্যের কোনো বিকল্প নেই। আপনি যাকে ভালোবাসেন, তিনি যখন কঠিন এক লড়াইয়ের মধ্য দিয়ে যান, তখন জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিই বদলে যায়।’ বার্সেলোনার সাবেক খেলোয়াড় ও কোচ কোম্যান এর আগে ইংলিশ ক্লাব সাউদাম্পটন ও এভারটনেরও দায়িত্ব পালন করেছেন। নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ হিসেবে এটি ছিল তার দ্বিতীয় মেয়াদ।

এদিকে প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় ইকুয়েডরের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন সেবাস্তিয়ান বেকাসেসে। ইউরোপের শক্তিশালী দলগুলোর একটি জার্মানিকে গ্রুপ পর্বে হারিয়ে নকআউটে জায়গা করে নিয়েছিল ইকুয়েডর। কিন্তু শেষ বত্রিশের লড়াইয়ে মেঙিকোর বিপক্ষে ২০ গোলে হেরে বিশ্বকাপ শেষ হয়ে যায় তাদের। বিশ্ব মঞ্চ থেকে বিদায় নেওয়ার পর লাতিন আমেরিকার দলটির কোচের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ৪৫ বছর বয়সী বেকাসেসে। তিনি জানান, ‘বিশ্বকাপ দিয়ে আমাদের চুক্তি শেষ হলো।

আমরা যে কীর্তি গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলামইকুয়েডরের ইতিহাসে সেরা বিশ্বকাপ উপহার দেওয়ার; আমরা মনে হয় না আমরা সেটা পূরণ করতে পেরেছি। তাই আজ আমার বিদায় বলার পালা। এই কারণে আমাকে দায়িত্ব ছাড়তে হবে। আমি অবশ্যই দায়িত্বে থাকতে চাইতাম, কারণ খেলোয়াড় ও কর্তৃপক্ষের কাছ থেকে যে সমর্থন পেয়েছি, তাতে চালিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আমি বুঝি এই পেশা কীভাবে কাজ করে। কষ্ট লাগছে, তবে সিদ্ধান্তটি পরিষ্কার ছিল।’ এক সময় আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করা বেকাসেসে ২০২৪ সালে ইকুয়েডরের দায়িত্ব নেন।

পূর্ববর্তী নিবন্ধআর্জেন্টিনাকে হারাতে আত্মবিশ্বাসী কেপ ভার্দে
পরবর্তী নিবন্ধসেনেগালের আশা মাড়িয়ে অবিশ্বাস্য গল্প বেলজিয়ামের