নাশকতার মামলার আসামি শিবির ক্যাডার লোহাগাড়ায় গ্রেপ্তার

| শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

লোহাগাড়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে তিনটি নাশকতার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জামায়াতশিবিরের ক্যাডার ওমর ফারুক (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার চুনতি সাতগড় নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওমর ফারুক লোহাগাড়ার চুনতি সাতগড় মেম্বার পাড়া এলাকার জালাল আহমদের ছেলে। খবর বাংলানিউজের।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে এএসআই মহিউদ্দিন খন্দকার, এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, থানা পুলিশের সাঁড়াশি অভিযানে পলাতক আসামি জামায়াত শিবির ক্যাডার ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকম পুঁজিতে লাভ
পরবর্তী নিবন্ধমহাসড়কের পাশে উন্মুক্ত ড্রেন, ঝুঁকি