ফটিকছড়িতে অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করতে যাকাত ফান্ড থেকে সেলাই মেশিন বিতরণ করেছে সামাজিক সংগঠন মানবিক উত্তর ফটিকছড়ি। গত মঙ্গলবার দাঁতমারা ইউনুচ কনভেনশন হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। প্রধান আলোচক ছিলেন জামায়াতের উত্তর জেলা সেক্রেটারি মুহাম্মদ আব্দুল জব্বার।
মাস্টার মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভুজপুর থানা জামায়াতের আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম, জহুরুল হক, হাসান শামসুদ্দিন, মাস্টার আবু তৈয়ব, ইলিয়াছ মেম্বার, প্রিন্সিপাল জহুরুল ইসলাম হোসাইনি, জাহাঙ্গীর আলম, মাস্টার আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ পারভেজ প্রমুখ। অনুষ্ঠানে উত্তর ফটিকছড়ির বাগানবাজার ও দাঁতমারা ইউনিয়নের ২৫ জন অসচ্ছল নারীর মাঝে যাকাত ফান্ড থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। যাকাতের সঠিক ব্যবহারের মাধ্যমে দরিদ্র নারীদের স্বাবলম্বী করে তোলার এই উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রেস বিজ্ঞপ্তি।













