চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাংগলমোড়া ইউনিয়নে সামপ্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে নাংগলমোড়া ইউনিয়ন বিএনপি। ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির নির্দেশনায় ইউনিয়ন বিএনপির স্ব–উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম মেম্বার। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী থানা বিএনপির প্রবীণ সদস্য হারুন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা হাফেজ ফরিদ। প্রধান বক্তা ছিলেন নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মো. মোরশেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন শফিউল আলম বাবু, আকতার হোসেন ভুট্টু মেম্বার, গাজী সাহেদুল করিম, রহিম উদ্দীন রাজু, নজরুল ইসলাম, ওয়াহিদুল আলম, ডা. বাসুদেব ধর, হাসান চৌধুরীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে চালসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।












