নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটির সভা

| শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

সব কিছুর ঊর্ধ্বে, মহল্লার স্বার্থে’এই স্লোগানকে বুকে ধারণ করে নবী চৌধুরী রোডকে একটি আদর্শ, মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও সুন্দর এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটি’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থায়ী কার্যালয়ে গতকাল শুক্রবার বাদ আসর মহল্লাস্থ কমিটির স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটির উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর শামসুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। এই কার্যালয়টি কেবল একটি ঘর নয়, বরং এটি মহল্লার বাসিন্দাদের মিলনস্থল ও সব গঠনমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে। নবী চৌধুরী রোডকে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে এই কমিটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান আবু জাহের আলম সেকু (সরদার), ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাহবুব আলম। এছাড়াও কমিটির সভাপতি মোঃ মিয়া ফেরদৌস সওদাগর, সিনিয়র সহসভাপতি দৌলত খান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল্ল্যাহসহ অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহল্লা কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন সায়েম, সহসাধারণ সম্পাদক মোঃ মারুফ মোস্তফা। দোয়া মাহফিলে মহল্লা ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈশান মিস্ত্রির হাটে বেহাল সড়ক ও জলাবদ্ধতার প্রতিবাদে মানববন্ধন
পরবর্তী নিবন্ধলোকজ ঐতিহ্যবাহী এর্শাদ আলী সরকারের বৈশাখী মেলা