চট্টগ্রাম ক্লাব অডিটরিয়ামে সিজিএস বিজনেস সামিটে গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, দেশের বৃহত্তর অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরির জন্য চিটাগাং চেম্বার সব সময় সচেষ্ট থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ওয়াসিফ সালাম এবং সিজিএস আপারের প্রিন্সিপাল রুহবাইনা মাহমুদ চৌধুরী, আদিয়াত মাহফুজ, সাফওয়ান সাজিদসহ অন্যান্য আয়োজকরা উপস্থিত ছিলেন। অ
নুষ্ঠানে চট্টগ্রামসহ সারা বাংলাদেশ থেকে ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই সামিটে তিন দিনব্যাপী ব্যবসায়িক ধারণা প্রতিযোগিতা, যার এবারের থিম ডিজাইন ইউর ফিউচার টেকসইতা, উদ্যোক্তা ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে আয়োজিত শিক্ষার্থী, ১২+ জন মেন্টর, ৪টি অভিজ্ঞতা–ভিত্তিক কর্মশালা, বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকবে। অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যবসায়িক খাতে নিজেদের ধারণা তৈরি ও উপস্থাপন করার পাশাপাশি বাস্তব ব্যবসায়িক জ্ঞান ও পরামর্শ লাভ করবে। প্রতিযোগিতায় ৩ ধাপে মোট ১ লাখ টাকা প্রাইজ পুল রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।













