দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও দরিদ্র কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়। গত ২১ আগস্ট দোহাজারী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন গাছের চারা রোপন করা হয়। এসময় দোহাজারী স্কুল প্রাঙ্গণে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে সার বিতরণ করা হয়। পরে দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সিনিয়র সহ–সভাপতি জয়নুল আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী জসিম উদ্দিন জনি, উপদেষ্টা ড. এস এম আবু জাকের, আব্দুল নবী খান। জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কাজী আবু তৈয়ব, ইফতেখার উদ্দিন সুমন, বিষ্ণুযশা চক্রবর্তী প্রমুখ। এ সময় আয়োজকরা বলেন, নান্দনিক দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় প্রতিদিন ঘুরতে আসে শত শত ভ্রমণ পিপাসু। স্টেশনের সৌন্দর্য বৃদ্ধি ও আইকনিক স্টেশনে রূপ দিতে বৃক্ষরোপণের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এদিকে বন্যা–পরবর্তী সময়ে জরুরি এই সার সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় কৃষকরা।









