চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি সবসময় সকল সমপ্রদায়ের মানুষের পাশে ছিল। সামপ্রদায়িক সমপ্রীতির নজির স্থাপন করেছে বিএনপি। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যে তারা হিন্দু ধর্মাবলম্বীদের জায়গা জমি দখল করেছে। বিএনপি সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করে না। কিন্তু আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা আছে যারা সংখ্যালঘুদের সম্পত্তি দখল করেছে। এই সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকেও শত্রু সম্পত্তি আইন নিষ্পত্তি করতে পারে নাই। এই সরকারের অধীনে কেউ নিরাপদ নয়। তাই দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। তিনি গতাকল শুক্রবার কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টাণ কল্যাণ ফ্রন্টের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাবেক সদস্য সচিব আর কে দাস রুপু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি। শুরুতে ইসকনের প্রবর্তক মন্দিরের প্রধান পূজারী শ্রীনিবাস দাস ব্রহ্মচারী গীতা পাঠের মাধ্যমে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। মিথুন দাসের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া, দীপক চৌধুরী কালু, এড. শিপন কুমার দে, উজ্জ্বল বিশ্বাস, মন্জুর রহমান চৌধুরী, জাকির হোসেন, মো. ইদ্রিস আলী, আসাদুর রহমান টিপু, মো. আলাউদ্দীন, মো. সালাউদ্দীন, বাবলা দেবনাথ, রুপক মল্লিক রাতুল, রুপন কর্মকার, রিগান নন্দী, অসিম বনিক, সঞ্জয় ধর সঞ্জু, বাবলা ধর, উত্রাসিং মারমা, সাজু দেব, কাজল সেন, সাজু দাস, প্রান্ত বসাক, সুকান্ত মজুমদার, রিপন দেব, সজীব দত্ত, সীমান্ত ধর, দীপা দাস, অপু সিংহ রায় প্রমুখ।











