আসলো পূজা বাজছে বাদন
ফুটলো রে কাশ ফুল,
টুকরো শাদা আদুরে মেঘ
মখমলে তুলতুল।
কাশের বনে হাওয়ার বুনন
শুভ্র ঢেউয়ের দোলা,
আসলো পূজা খুশির নাচন
মন খোলা প্রাণ খোলা।
ঘ্রাণ মউ মউ হলুদ সাদার
শিউলি তলা সাজে,
আসলো পূজা ধূপাঞ্জলির
ঘন্টা কাসর বাজে।
দশভুজা মা’র আশিষে সব
ভুল তাড়াতে হবে,
আসলো পূজা হাতটি রেখে
সমপ্রীতির উৎসবে।








