মা

আশফাকুর রহমান বিপ্লব | বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৮:৩৮ পূর্বাহ্ণ

বলতে পারো কে?

বলতে পারো কে?

সবার আগে তিনি কাঁদেন

অসুখ হলে রাত্রি জাগেন

সবার পরে খেতে বসেন।

বলতো পারো কে?

বলতে পারো কেনো?

এবার তবে শুনো !

“কোর্মা পোলাও খাসি

তোর মুখের হাসি

তাই,রাঁধতে ভালোবাসি”।

সবার শেষে খেয়েও হাসেন

তোমার এঁটো খেয়েই চলেন।

বলতে পারছো “না” ?

“ন” সরিয়ে

“ম”’ বসিয়ে

বলো এবার “মা”।

পূর্ববর্তী নিবন্ধছোট্ট তারা
পরবর্তী নিবন্ধদশভুজা মা