প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলের খেলোয়াড়দের জন্য বল উপহার দিয়েছেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে পার্থ। গতকাল বুধবার কাটিরহাট উচ্চ বিদ্যালয়, পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয় ও উদালিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ১২টি বল হস্তান্তর করা হয়। ফুটবলগুলো গ্রহণ করেন কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, সহকারী প্রধান শিক্ষক আবু মোহাম্মদ ইসহাক, সহকারী শিক্ষক খোরশেদুল আলম, উদালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু বড়ুয়া, মাওলানা আবদুর রহিম, মোহাম্মদ নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোহাম্মদ মহসিন জনি, সাংবাদিক কুতুব উদ্দিন, নাফিজ শাহ, মোহাম্মদ রুবেল প্রমুখ।











