বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা জয়শ্রী মুহুরী (৪৩) ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
গতকাল সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্বামী, ২মেয়ে, ১ছেলে, আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।জয়শ্রী মুহুরী পৌরসভার দক্ষিণ জলদি গ্রামের বাসিন্দা ও বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শংকর প্রসাদ দাশের স্ত্রী।
গতকাল বিকালে ধর্মীয় কার্যাদি শেষে তাকে পারিবারিক শ্মশানে দাহ করা হয়। তার অকাল মৃত্যুতে বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক কল্যাণ সমিতি, গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।












