ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি : জয়সওয়াল

| বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

ভারত ও বাংলাদেশ সম্পর্কের গতিপথ নিয়ে আগেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বলে জানিয়েছে ভারত। দিল্লি বলেছে ঢাকার সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় তারা। গতকাল মঙ্গলবার নয়া দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তাতে ভারতের সায় মিলেছে। খবর বিডিনিউজের।

একজন সাংবাদিক প্রশ্ন করে বলেন, বর্তমান পররাষ্ট্র সচিব সিয়াম পরবর্তী হাই কমিশনার পাঠানোর কথা বলেছে বাংলাদেশ। এমন এক সময়ে তাকে দিল্লি পাঠানো হচ্ছে যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়ে আলোচনা চলছে। হাই কমিশনার হিসেবে সিয়ামকে পাঠানো কি দুই দেশের সম্পর্ক আবার সঠিক পথে ফেরার কোনো ইঙ্গিত বহন করে?

জবাবে জয়সওয়াল বলেন, বর্তমান কাঠামোগত ব্যবস্থার মধ্যেই ভারত সমস্ত দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এটাই ভারতের উদ্দেশ্য। ভারত এই সম্পর্ককে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী উপায়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে সর্বাত্মক শাটডাউন
পরবর্তী নিবন্ধবিপিসি চেয়ারম্যান চট্টগ্রাম আসছেন আজ