মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উত্তর নলবিলা নিবাসী ডা. মনসুর আহমদ গত বৃহস্পতিবার রাত ১.৫৭ মিনিটে চকরিয়ার বদরখালী জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল আছরের নামাজের পর উত্তর নলবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা সম্পন্ন হয়েছে।











