ড. হরিপদ দাশ

| শনিবার , ৪ মে, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি কলেজের প্রাণী বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. হরিপদ দাশ (৮০) গত ২৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় বার্ধক্যজনিত রোগে নগরীর একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ২ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ২৭ এপ্রিল সকালে নগরীর বলুয়ারদীঘির পাড় অভয়মিত্র মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ড. হরিপদ দাশের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার–পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘দ্বীন প্রচার ও জনসেবাই আউলিয়ায়ে কেরামের জীবন দর্শন’
পরবর্তী নিবন্ধহিউম্যান ফার্স্ট মুভমেন্টের প্রতিবাদ সমাবেশ