প্রখ্যাত সাইক্লোজিস্ট, মনোবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী ড. কে রহমান হাওলাদার গত ২৮ ডিসেম্বর সকাল ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট মরহুম আব্দূর রহমান হাওলাদারের ছোট ভাই। মরহুমের জন্মস্থান পটুয়াখালী হলেও ৭৯ সাল থেকে তিনি চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা। মৃত্যুকালে ড. কে রহমান হাওলাদার স্ত্রী, দুই কন্যা, দুই পুত্র ও অসংখ্য গুণাগ্রাহী রেখে যান। তিনি মনোবিজ্ঞানে বিশেষ অবদান রাখায় বিভিন্ন সংস্থা থেকে সম্মননা স্মারক ও অসংখ্য পদকে ভূষিত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












