১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী উপলক্ষে গতকাল বিকেল ৫টায় কলেজের রেড বিল্ডিং চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার আলী আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকলের মতামতের ভিত্তিতে পুনর্মিলনী প্রস্তুতি কমিটি ঘোষনা করা হয়। সভায় ইঞ্জিনিয়ার আলী আহম্মদকে আহ্বায়ক ও এস এম আবু তৈয়বকে সদস্য সচিব করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ৬০ ব্যাচের আহম্মেদ উল্ল্যাহ খান, চাকসুর সাবেক জি এস জমির উদ্দিন চৌধুরী, ভিপি নাজিম উদ্দিন, মহসিন চৌধুরী, একরামুল করিম, শাহাবুদ্দিন আহম্মদ, বেলায়েত হোসেন, ডা. শেখ শফিউল আজম, আহম্মদ উল্ল্যা খান, কামরুল হাসান হারুন, নাসির উদ্দিন চৌধুরী, প্রাক্তন ভিপি জাফর আহম্মদ, এস এম শফিউল আজম, প্রাক্তন জি এস ফজলুল কাদের চৌধুরী আদর, আলী মনসুর, দাউদ আব্দুল্লাহ লিটন, মোহম্মদ শাহজাহান চৌধুরী, সোহাইল উদ-দোজা, এডভোকেট মেজবাহ উদ্দিন, ডা. চৌধুরী ফারুক, শওকত আলী চৌধুরী ও সহিদুল ইসলাম মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












