নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর আলম নামের ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোড এলাকা থেকে সুবর্ণ এঙপ্রেস ট্রেনের ২০টি টিকেটসহ জাহাঙ্গীর আলম নামের কালোবাজারি চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে ট্রেনের টিকেট কালোবাজারি করে কৃত্রিম সংকট সৃষ্টি করে উচ্চমূল্যে বিক্রি করছিল বলে প্রাথমিকভাবে সে স্বীকার করেছে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।











