দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে গত মঙ্গলবার পরিচালিত পৃথক দুটি অভিযানে ৪টি ইঞ্জিন চালিত নৌকা ও ১২ হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়েছে।
হাটহাজারী উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ এই অভিযান পরিচালনা করে। নদীর উত্তর মাদার্শা আমতুয়া এলাকায় অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন চারটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে। একই সময় নৌ পুলিশ নদীর কালুরঘাট এলাকা ও মোহনায় অভিযান পরিচালনা করে ১২ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে।










