ইউসেপ বাংলাদেশের উদ্যোগে ‘দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং শিল্প খাতের উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রকল্পের অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ’ প্রকল্পের অগ্রগতি বিষয়ক অনুষ্ঠান গতকাল শনিবার কক্সবাজারের একটি হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. আমজাদ হোসেন এবং টিবিআইপি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবু হাসানাত, ইউসেপ বাংলাদেশের পরিচালক ( প্রোগ্রাম এন্ড ইনোভেশন) ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, পরিচালক (ফিন্যান্স এন্ড কমপ্লায়েন্স) নাজমুন নাহার, পরিচালক (পাবলিক পার্টনারশীপ ম্যানেডামেন্ট) আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান। ইউসেপ কল্পনাজায় টিভিইটি ইনস্টিটিউটের ডেপুটি ম্যানেজার মো. আক্রাম হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ চট্টগ্রাম রিজিওনের আঞ্চলিক ব্যাবস্থাপক ইঞ্জিনিয়ার মাসুদ আলম। বক্তব্য রাখেন মো. আতিকুর রহমান, সাইফ উদ্দিন, এম. আর. মনজু, ইঞ্জিনিয়ার মাসুদ আলম, শাহীনুল ইসলাম, মো. আব্দুল কাইয়ুম মোললা, মো. সাজ্জাদুল হক, ইঞ্জিনিয়ার সৈয়দ নাজিম ওনায়েদ, মো. রফিকুল ইসলাম, তুহিন আলী, দুলাল চন্দ্র গোদায়, ইসতিয়াক আলমগীর সাইমন প্রমুখ।বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিকল্প নেই। যুবসমাজকে উৎপাদনশীল কর্মসংস্থানের আওতায় আনতে দক্ষতা উন্নয়ন এবং সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











