জেলা রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের সঙ্গে আমেরিকান রেড ক্রসের প্রতিনিধির সাক্ষাৎ

| বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকান রেড ক্রসের বাংলাদেশ প্রতিনিধি তীর্থ যোশি। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আমেরিকান রেড ক্রসের পারস্পরিক সহযোগিতা, মানবিক কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা, জরুরি সাড়াদান এবং মানবিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বোর্ড মেম্বার ডা. সরোয়ার আলম, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইসচেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, ডা. ইফতেখার মো. আদনান, ডা. মিনহাজুল আলম

জাহাঙ্গীর আলম বাবর ও কে এম ইমরান এমি, আমেরিকান রেড ক্রসরর সিনিয়র অফিসার মামুনুর রশীদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজার (ইমার্জেন্সি রেসপন্স) এবনিন্দ্র চন্দ্র কর্মকার। সাক্ষাৎকালে দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর মানবিক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আমেরিকান রেড ক্রসের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়েরআশা শরিফুলের