জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠায় প্যারাগুয়েতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ইনস্টাগ্রামে এ ছুটির কথা জানিয়েছেন। এর আগে বোস্টনের মাঠে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে ৪–৩ (নির্ধারিত ও অতিরিক্ত সময় ১–১) ব্যবধানে হারায় প্যারাগুয়ে।












