জামিনে মুক্তি পেল দক্ষিণ জেলা বিএনপি নেতা জামাল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে ২৪ ফেব্রুয়ারি কোতোয়ালী থানার একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

ঐ মামলায় জামিন পেলেও কোতোয়ালী থানার একাধিক মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় বলে আজাদীকে জানান মুক্তি পাওয়া জামাল হোসেন।

তিনি বলেন, সরকারের রাষ্ট্রযন্ত্রের প্রতিহিংসার শিকার হয়ে প্রায় এক ডজন মিথ্যা ও ষড়যন্ত্র মূলক রাজনৈতিক মামলার আসামি হয়েছি।

পূর্ববর্তী নিবন্ধসরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের শোক সভা
পরবর্তী নিবন্ধরাউজানে শহীদ হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার