জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক দলের পরিচিতি সভা

| শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আগ্রাবাদস্থ একটি হোটেলে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নৌযান শ্রমিক কর্মচারী দল বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহাজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মাস্টার এবং সিনিয়র সহসভাপতি মো. আওরঙ্গজেব খান সম্রাটের যৌথ এতে সঞ্চালনায় প্রধান অতিথি শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। প্রধান বক্তা ছিলেন নৌযান শ্রমিক কর্মচারী দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোহাম্মদ সালাউদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরফরাজ কাদের রাসেল, আব্দুল জলিল, সিকদার মাস্টার, জাকির হোসেন মিলন, সাজ্জাদুল ইসলাম, ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন।

বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মো. জাহাঙ্গীর আলম কাউসার, মো.আলা উদ্দিন, মো. মুছা মিয়া, মো. নাজের হোসেন চৌধুরী ফারুক, মো. হাফিজুল শেখ, মো. ফখরুল ইসলাম মনছুর,মো. মকবুল হোসেন মুকুল, মো. আমিন রসুল, মো. মাহাবুবুর রহমান, মো. মোজাম্মেল হক. মো. জাবেদ আহম্মেদ, ছৈয়দ মো. শওকত হাসান, দিদারুল করিম, মো. মাইউদ্দিন, মো. বুলবুল, মো.সাইফুল ইসলাম শিমুল, মো. আব্দুর কাইউম, মোঃ অলিউল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. আবদুল আউয়াল। বক্তারা বলেন, নৌ সেক্টরে ন্যূনতম মজুরি কাঠামোর দ্রুত ও কার্যকর বাস্তবায়ন করতে হবে। অন্যায়ভাবে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল করে তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। শেষে নৌযান শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাজের কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে মানবিক ও উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়
পরবর্তী নিবন্ধমুসলিম এডুকেশন সোসাইটির এডহক কমিটির বার্ষিক সাধারণ সভা