মুসলিম এডুকেশন সোসাইটির এডহক কমিটির বার্ষিক সাধারণ সভা

| শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

মুসলিম এডুকেশন সোসাইটির আজীবন সদস্যাদের বার্ষিক সাধারণ সভা কে বি আব্দুল আজিজ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুসলিম এডুকেশন সোসাইটির নবগঠিত এডহক কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো জিয়াউদ্দীন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সোসাইটির সাধারণ সম্পাদক কাজী শাহাদাৎ হোসাইন, সাধারণ সম্পাদকের প্রতিবেদনের পর বিশেষ অডিট রিপোর্ট পেশ করেন, মাহমুদ সবুজ অ্যান্ড কোম্পানির অডিট ম্যানেজার এমডি শাহরিয়ার সাজ্জাদ চপল। স্বাগত বক্তব্য দেন, আজীবন সদস্য অ্যাডভোকোট জিয়া হাবীব আহসান। বক্তব্য দেন, মুসলিস এডুকেশন সোসাইটির আহমেদ উল আলম চৌধুরী রাসেল। অ্যাডভোকেট যায়েদ বিন রশিদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, অধ্যক্ষ শরীফ মসিহ উদ দৌলা, অ্যাডভোকেট এস এম ইকবাল চৌধুরী। সভায় আরো উপস্থিত ছিলেন সৈয়দ নেছার আহমদ ভুলু, ডা. শাহ আলম, অ্যাডভোকেট এস এম শাহনুর, ডা. মোশারফ হোসেন, অ্যাডভোকেট কানিজ কাউসার রিমা, অ্যাডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ, অ্যাডভোকেট নাছির উদ্দিন আহমদ খান রনি, রবিউল হোসেন রবি, মো. আলী খান, ডা. মো. রাকিবুল হাসান চৌধুরী, মো. আলী খান রুবেল, মিলন মজুমদার প্রমুখ।সভাপতির বক্তব্যে ড. মো. জিয়াউদ্দীন বলেন, সবাইকে সহনশীল ও উদারতার মধ্যে সেবাব্রতের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সোসাইটির প্রয়োজনে বিভিন্ন প্রস্তাবনাসমূহ পাস করা জরুরি। এডহক কমিটির র্নির্দিষ্ট মেয়াদান্তে আরো ৩০ দিন সময় বৃদ্ধি করে গণতান্ত্রিকভাবে প্রত্যেক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত কমিটি এডহক কমিটির দায়িত্ব যথাসময়ে হস্তান্তর করা হবে। এটা কমিটির আজীবন সকল সদস্যদের প্রত্যাশা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক দলের পরিচিতি সভা
পরবর্তী নিবন্ধকামালে ইশকে মুস্তফা ফাজিল মাদরাসায় বৃক্ষরোপণ