জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করে নারীশক্তির এ আহ্বায়ক কমিটি গঠন করার তথ্য শনিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশ ও অনুমোদনক্রমে নারীশক্তির এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। খবর বিডিনিউজের।













