ইউএসটিসি’তে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি এবং অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, ইউএসটিসির রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া। অতিথি ছিলেন, প্রফেসর ড. গুরুপদ চক্রবর্তী, ড. অনিন্দ কুমার নাথ, আব্দুল মোতালেব ভূঁইয়া, ড. হাদায়েত উল্লাহ। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় নতুন প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলাইমান। শেষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের এসডব্লিউএসি’র উপদেষ্টা ড. মুহাম্মদ শাহাঙ্গীর বিশ্বাস ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












