জাতির প্রত্যাশা পূরণের চেষ্টা করছে বিএনপি

সাতকানিয়ায় আলোচনা সভায় নেতৃবৃন্দ

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সভা ও দোয়া মাহফিল গত ৭ জুন পৌরসভার একটি কনভেনশন হলে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শেফায়েত উল্লার সভাপতিত্বে পৌর বিএনপি নেতা নূরুল আবছারের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন। প্রধান অতিথি বলেন, প্রধান মন্ত্রী তারেক রহমান তার প্রয়াত পিতা জিয়াউর রহমান কে অনুসরণ করে দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ, শিক্ষা সংস্কার, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনগণের কল্যাণে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু ষড়যন্ত্র, অপপ্রচার ও প্রতিবন্ধকতা সবসময়ই থাকবে। তাই আমাদের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, সংগঠনকে শক্তিশালী করা এবং জনগণের পাশে দাঁড়ানো। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী রফিকুল আলম, দীন মোহাম্মদ মনজুর, ফৌজুল কবির ফজলু। বক্তব্য রাখেন মিজানুর রহমান, এম এ রহিম, নুরুল আবছার, সদ্দাম, অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী, অ্যাডভোকেট ওমর চৌধুরী, নাছির উদ্দীন, আব্দুল মোমেন, আবুল হোসেন, ইমরান হোসেন, দিদার হোসেন বাপ্পি,শাহাদাত হোসেন, মো. ইলিয়াস, জামাল, মোজাম্মেল,শামিম সিকদার, মাস্টার ইসমাইল, ছালেহ আহমদ,নাজির বাদশা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসবুজ অর্থায়নের প্রসার দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার