জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ

সাহাদাত হোসাইন সাহেদ | সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

কাল বৈশাখের ঝড়ো ঝাপটার আতঙ্ক সবসময মনে বাজে। তবে অসময়ের অশান্ত গ্রাসে কালো মেঘের উথাল পাথালে ঝড়ো বৃষ্টি, জনজীবনের অসহ্য গরম নিবারণে দেখা দেয় শান্তির পরশ। তিনদিনের একটানা বৃষ্টির ফাঁদে পড়ে দেখা দেয় নানা অসঙ্গতি। বৃষ্টির দাপটে ডুবে গেল আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা। জলজটে খেই হারিয়ে প্লাবিত হলো প্রবর্তক মোড়। চট্টগ্রামের দুঃখ খ্যাত চাক্তাই খাল নিয়ে পর্যবেক্ষণ ও উপর্যুপরি পর্যালোচনা হয় প্রায় প্রতিনিয়ত। চট্টগ্রাম সিটি কর্পোরেশন হবার পর মেয়র আসে, মেয়র যায় বটে, বহু ফিরিস্তি শুনে ও সমাধানের সম্ভাবনা দেখা মিলে না। সাময়িক রঙচটা কিছু স্বাভাবিকতা দেখা দিলেও আবার যেই লাউ সেই কদু। অবশ্য এই নিয়ে কষ্টের যন্ত্রণা থাকলেও জনতার তা নিয়ে তেমন মাথা ব্যথা নেই। সরকারি মহল মহোদয় এসেই কথার তালগোল বাঁধিয়ে নানা কথার ঝড় তোলেন, এরপরও কি প্রবর্তক মোড়সহ কিছু এলাকার জলাবদ্ধতা থেকে জনতা নিস্কৃতি পেলো? আমাদের উচিত চসিক নিয়ন্ত্রিত সব সরকারি প্রতিষ্ঠান সমন্বয় করা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের জলাবদ্ধতা ও নাগরিক দায়িত্ব
পরবর্তী নিবন্ধবর্ষা মৌসুমে বজ্রপাত থেকে সাবধান হওয়া জরুরি