জনদুর্ভোগ নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি

মইজ্জারটেকে ইসলামিক ফ্রন্টের মানববন্ধন

| শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মইজ্জারটেকে মানববন্ধন করেছে ইসলামিক ফ্রন্ট, যুবফ্রন্ট ও দক্ষিণ জেলা ছাত্রসেনা। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১৭ বছরে দেশের অর্থনৈতিক ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা থেকে দেশকে উদ্ধারের প্রত্যাশা ছিল জনগণের। কিন্তু সর্বোচ্চ ভোটে নির্বাচিত বর্তমান সরকারও পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বরং সরকারের বিভিন্ন সিদ্ধান্তে জনজীবনে অস্বস্তি আরও বেড়েছে।

ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি না করেও বিদ্যমান সংকট মোকাবিলার বিকল্প উপায় সরকারের হাতে ছিল। কিন্তু সেসব বিকল্প বিবেচনা না করে সরাসরি জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। জনদুর্ভোগ নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।

দক্ষিণ জেলা ইসলামিক ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার আনোয়ারুল আজিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন– মহানগর সাধারণ সম্পাদক এম ওয়াহেদ মুরাদ, উত্তর জেলা সাধারণ সম্পাদক এম মোজাম্মেল হোসেন, দক্ষিণ জেলা সহসভাপতি শহিদুল হক ফারুকী ও এম নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক স ম সওকত আজিজ, সহসাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল্লাহর সাদা, মালেক আশরাফি ও আলী আজগর, এম কফিল উদ্দিন রানা, মুহাম্মদ এনাম, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ, তৌহিদ মুরাদ সুমন, মাওলানা নুরুল আলম, মামুনুর রশিদ, ইফাজ উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইতিহাসের খসড়ার যুগপূর্তি অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধপ্রবর্তক সংঘে নান্দনিক পূজামণ্ডপ উদ্বোধন