ছনুয়ায় মাদক কারবারি হেফাজ আটক, ১ বছরের কারাদণ্ড

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী (মান্নান পাড়া) এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে শত শত কিশোরযুবককে মাদকের ভয়াল ছোবলে ঠেলে দেওয়ার অভিযোগে কুখ্যাত মাদক কারবারি মো.হেফাজ (২৯) কে আটক করেছে প্রশাসন। অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ছনুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খুদুকখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় মো. হেফাজকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আব্দুল মালেক বলীর পুত্র এবং ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকার বাসিন্দা। থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। পরে আটককৃত মো. হেফাজকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলিচুবাগান ফেরীঘাট সড়ক প্রশস্তকরণ কাজ শুরু
পরবর্তী নিবন্ধস্থানীয় সরকার নির্বাচনে জনতার দল অংশ নেবে