চিটাগাং আইডিয়্যাল হাই স্কুলে গতকাল শনিবার দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের সমন্বয়ে ত্রি–পক্ষীয় সমাবেশ অধ্যক্ষ ও একাডেমিক ডাইরেক্টর আমেনা শাহীনের সভাপতিত্বে স্কুল ক্যাম্পাসস্থ এ কে মাহমুদুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক শাহীদা নাসরিন শিউলীর স্বাগত বক্তব্য রাখেন। স্পেশাল লেসন নোট বিষয়ে প্রেজেন্টেশন দেন ইংরেজি বিষয়ের শিক্ষক মিজানুর রহমান, বিজিএস বিষয়ের শিক্ষক হেলাল উদ্দিন ও আইসিটি বিষয়ের শিক্ষক দিলকুশা খানম। সভাপতির বক্তব্যে আমেনা শাহীন ২০২৭ সালের এসএসসি পরীক্ষা এগিয়ে নিয়ে আসায় সরকারের সিদ্ধান্ত অভিভাবকদের পুনরায় স্মরণ করিয়ে দেন। তিনি শিক্ষার্থীদের পঠন–পাঠন বিষয়ে অভিভাবকদের আরো সচেতন হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। সিনিয়র শিক্ষক মুহাম্মদ সৈয়দুল আলমের সঞ্চালনায় সমাবেশে ৭ জন অভিভাবক–অভিভাবিকা তাঁদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।













