চিটাগং ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এক্স স্টুডেন্টস ফোরামের নতুন কমিটি

জামাল সভাপতি, নিজাম সা. সম্পাদক

| মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

চিটাগং ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এক্স স্টুডেন্টস ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন কাকুল। গত ২৪ ফেব্রুয়ারি ফোরামের বার্ষিক সভা ও পারিবারিক মিলনমেলায় নয়া কমিটি গঠন করা হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন এনবিআর–এর সাবেক সদস্য ও ফোরামের সদ্য বিদায়ী সভাপতি মেফতা উদ্দিন আহমেদ।

সভায় সাবেক সিনিয়র সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, এফবিসিসিআইর সহ সভাপতি আমিন হেলালী, বিটাক–এর ডিজি ও অতিরিক্ত সচিব আনোয়ার চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয এঙ স্টুডেন্ট ক্লাব–ঢাকার সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর বক্তব্য রাখেন।

দিনব্যাপী অনুষ্ঠানে দুই শতাধিক সদস্য পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখসড়া কর আইন কর প্রশাসনের প্রকৃত উন্নতি সাধন করবে
পরবর্তী নিবন্ধকৃষিখাতে সহায়তা প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ বাস্তবায়ন করবে ইউসিবি