মীরসাই ইছাখালী ইউনিয়ন বিএনপির মতবিনিময়

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

ঐক্য, সমপ্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের প্রত্যয়ে চট্টগ্রামে অবস্থানরত মীরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়ন বিএনপি পরিবারের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ঐক্যের টানে, হৃদয়ের বন্ধনে’– স্লোগানে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সদস্য মঞ্জুরুল হক মঞ্জু। প্রধান অতিথি বলেন, ইছাখালীবাসীর মধ্যে পারস্পরিক সমপ্রীতি ও ঐক্য সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় চট্টগ্রামে বসবাসরত ইছাখালী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ