কদমতলী রৌশন মসজিদ লেইন নিবাসী মরহুম মো. আশরাফ আলীর স্ত্রী এবং সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিনের বড় বোন মোছাম্মৎ খতিজা বেগম (৬৭) বছর বয়সে গতকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, ১ ছেলেসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান।
গতকাল বাদে মাগরিব বাইতুল জান্নাত (পোড়া মসজিদে) মরহুমার নামাজের জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থান তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন সিজেকেএস সভাপতি ও জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম, বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো. মসিউল আলম স্বপন, বিসিবি পরিচালক সিরাজ উদ্দিন মো. আলমগীর, সাবেক বিসিবি পরিচালক মনজুর আলম মনজু, সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা মো. হাফিজুর রহমান, সভাপতি এড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, কল্লোল সংঘের সহ সভাপতি মো. নাসির মিঞা, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন জাহেদ, মো. হারুন অর রশীদ, মো. সিরাজুল ইসলাম রাশেদ, মো. মোশারফ হোসেন, মো. সাইফুল আলম খান, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, নিয়াজ মোহাম্মদ খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












