চট্টগ্রাম ড্রাইভার–হেলপারদের নিয়ে ট্রাফিক পুলিশের সচেতনামূলক সভা বহদ্দারহাট মোড়ে গতকাল বৃহস্পতিবার ট্রাফিক পুলিশ উত্তর বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়। চান্দগাঁও টিআই বিপুল পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উত্তর ট্রাফিক বিভাগের এসি মাহমুদ গালিব।
বিশেষ অতিথি ছিলেন মুরাদপুরের টিআই বশির আহমদ, মোহরা টিআই রেজাউল খান, সার্জেন্ট প্রদীপ চন্দ্র ভৌমিক। এছাড়া পরিবহন শ্রমিক সংগঠনের মোজাম্মেল কোম্পানি, দিদারুল আলম, সালাউদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি বলেন, চালক–হেলপার সচেতন হলে চট্টগ্রামে যানজট বলে কিছুই থাকবে না। মদ খেয়ে গাড়ি চালানো যাবে না। লাইসেন্স তো অবশ্যই লাগবে সাথে গাড়ির সকল ডকুমেন্টস মেয়াদ থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।













