আগামী নির্বাচনে যুবলীগ ভ্যানগার্ড হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখবে

কর্ণফুলী উপজেলা যুবলীগের সমাবেশে বক্তারা

| শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলা যুবলীগ আয়োজিত ‘শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণ’ শীর্ষক সমাবেশ ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার একটি কনভেনশন হলে নাজিমউদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি তৌহিদুল ইসলাম, জেলা যুবলীগ নেতা মোহাম্মদ আব্বাস, আরিফুজ্জামান।

মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জিএম আনু মিয়া, মোহাম্মদ শহীদুল্লাহ্‌, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, তারেক হাসান জুয়েল, সিরাজুল ইসলাম হৃদয়, দেবরাজ রতন,শফিকুল কুদ্দুস মনির, ওয়াজউদ্দিন আজাদ, মোহাম্মদ ইকবাল,শহীদুল্লাহ্‌ শহীদ, আলমগীর বাদশা, শাহাদৎ হোসেন রিটন, রাশেদ রানা, নেজামউদ্দিন,অ্যাডভোকেট মহসিন চৌধুরী, সাইফুদ্দিন, জাহাঙ্গীর আলম জয়, এম রহিম, হাবিবুর রহমান মানিক, জিয়াউদ্দীন রিপন, নাজের আহমদ,মনির আহমদ, মাকসুদুর রহমান, মহিউদ্দিন খোকন, সাইফুদ্দিন বিপ্লব, ইকবাল হাসান,সাইফুল হাসান, জাহেদুর রহমান জাহেদ,আনোয়ার মেম্বার সোলাইমান কবির, আনোয়ার সাদাত মোবারক, নুরুল ইসলাম নুরু।

প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচনে উন্নয়নের স্বার্থে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে যুবলীগকে। যুবলীগের প্রতিটি কর্মিকে রাজপথ আর ভোটের রাজনীতিতে ভ্যানগার্ড হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআদর্শের ভিত্তিতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধচালক-হেলপারদের নিয়ে ট্রাফিক পুলিশের সভা