চমেক হাসপাতালে শিশু আইসিইউ বিভাগে মেডিকেল যন্ত্রপাতি প্রদান

| সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

পাইলট হাউজ ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু আইসিইউ বিভাগের জন্য ৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, ৩টি কার্ডিয়াক মনিটর, ৫টি সিরিঞ্জ পাম্প, ১০টি সাকার মেশিন সহ মেডিকেল যন্ত্রপাতি অনুদান প্রদান করা হয়। গতকাল রোববার পাইলট হাউজ ফাউন্ডেশনের পক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান উক্ত মেডিকেল যন্ত্রপাতি সমূহ চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিনের নিকট হস্তান্তর করেন। এসময় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ড্যাব চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. আব্বাস উদ্দিন এবং চমেক হাসপাতালের পক্ষে হাসপাতালের উপপরিচালক ডা. মো. ইলিয়াস এবং শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এই উদ্যোগের জন্য পাইলট হাউজ ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই মেডিকেল যন্ত্রপাতি সমূহ শিশু আইসিইউ বিভাগে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা সেবায় বিশেষ করে বর্তমানে হামের যে প্রাদুর্ভাব চলছে, তাতে হামে আক্রান্ত শিশু রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উল্লেখ্য, পাইলট হাউজ ফাউন্ডেশন একটি সমাজ কল্যাণ মূলক প্রতিষ্ঠান। মা ও শিশু হাসপাতালে তারা স্বাস্থ্য সেবায় বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক জ্ঞান মেলা
পরবর্তী নিবন্ধগণশুনানিতে সহায়তা নিতে যারা আসেন তাদের ৭০ শতাংশ কিডনি রোগে আক্রান্ত