চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে আলোর ঠিকানা ৪–২ গোলে মাদারবাড়ী শোভনীয়া ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে খলিফাতুল আবিদ ৩ টি ও মো. মিজানুর রহমান ১টি গোল করেন। বিজিত দলের হয়ে শহিদুল আলম শহিদ ১টি গোল করেন। অপরটি গোলটি ছিল আত্মঘাতী। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ আলোর ঠিকানার খলিফাতুল আবিদের হাতে পুরস্কার তুলে দেন লিটল ব্রাদার্সের সভাপতি নজরুল ইসলাম লেদু ও মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সহ–সভাপতি আবদুল আজিজ। একই ভেন্যুতে বিকালে অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী টাইব্রেকারে ৫– ৪ গোলে লিটল ব্রাদার্সকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ০–০ গোলে ড্র থাকায় টাইব্রেকারে ফলাফলের নিস্পত্তি হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর আজমির আলীর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মাহাবুবুল আলম ও সুলতান মাহমুদ খান শাহীন। আজ মঙ্গলবার দুপুর ২.১৫টায় এস এ ফ্যামিলি স্পোর্টস বনাম চবক ক্রীড়া সমিতি সাদা, বিকাল ৪টায় সিটি করপোরেশন একাদশ বনাম কল্লোল সংঘ গ্রীণের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।











