গোল্ডেন বল জিতলেন রদ্রি

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৭:০৮ পূর্বাহ্ণ

আর্জেন্টিনা অধিনায়ককে পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন রদ্রি। স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি। ম্যানচেস্টার সিটির এই তারকা মিডফিল্ডার আসরে দলের আট ম্যাচের সবকটিতেই খেলেন। কোনো গোল তিনি করতে পারেননি, তবে দলের বড় ভরসা ছিলেন তিনিই। প্রায় পুরো মাঠেই দাপিয়ে বেড়িয়েছেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়। ফাইনালে রোববার আর্জেন্টিনাকে ১০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন।

এই ম্যাচেও প্রতিপক্ষকে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রি। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন দ’র, তিনটিই জেতা ১১তম খেলোয়াড় হলেন রদ্রি। ২০২৪ সালে দলের ইউরো জয়েও বড় ভূমিকা রেখে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ২০২২২৩ মৌসুমে যখন উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতে স্পেন, সেখানেও টুর্নামেন্ট সেরা হয়েছিলেন রদ্রি।

পূর্ববর্তী নিবন্ধচব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গার জয়
পরবর্তী নিবন্ধফাইনাল শেষে কেন ধাক্কাধাক্কি প্রকাশ্যে এলো কারণ