চবিতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

| মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৫:০৮ পূর্বাহ্ণ

আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন চবি উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় শিক্ষা, গবেষণা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, ইন্ডাস্ট্রিএকাডেমিয়া সহযোগিতা এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে পারস্পরিক অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উপাচার্য বলেন, সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংকের পক্ষ থেকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়। মতবিনিময় শেষে আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন এলাকায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আলআমিন, উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এবং আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সেন্ট্রাল রিজিওনাল হেড এবং আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ ছালামাত উল্লাহ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও চকবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হালিশহর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফোরকানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশপ্রেম জামাল নজরুল ইসলামের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল
পরবর্তী নিবন্ধচাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টাররোলের কর্মচারীদের স্মারকলিপি