চবিতে আন্তর্জাতিক বৃত্তিপ্রাপ্ত ও গবেষণায় সাফল্য অর্জনকারী ৭৭ জনকে সংবর্ধনা

সিইউআরএইচএস ও ইন্টারন্যাশনাল অফিস

| বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

চবির ৭৭ শিক্ষক ও শিক্ষার্থী বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার অধ্যয়নের সুযোগ পেয়েছে এই বছর। এরই সাথে নয়জন শিক্ষক প্রকাশনা বিশ্বখ্যাত ল্যান্সেৎ, নেচার কমিউনিকেশন পিএনএএসসহ বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষনায় ও উচ্চশিক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) এবং চবি ইন্টারন্যাশনাল এফেয়ার্স অফিস। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ইনোভেশন হাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আলআমীন। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। অতিথি ছিলেন চমেক’র সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস।

অনুষ্ঠানে সিইউআরএইচএসএর মডারেটর অধ্যাপক ড. আদনান মান্নান আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের তথ্য ও গবেষণায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান উপস্থাপন করেন। বক্তব্য দেন, অধ্যাপক ড. অলক পাল, অধ্যাপক ড. কাজী তানভীর আহাম্মেদ, অধ্যাপক ড. শাহনেওয়াজ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন, ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক অধ্যাপক ড. শাহাবুদ্দিন, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, সিইউআরএইচএসএর সাধারণ সম্পাদক অমিত চৌধুরী, যুগ্ম সম্পাদক দিদারুল মহসিন ও গবেষণা বিষয়ক সম্পাদক সামির ইসলাম। সংবর্ধিত করা হয় অধ্যাপক ড. খাদিজা মিতু, অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, অধ্যাপক ড. সুমন গাঙ্গুলি, অধ্যাপক ড. কমল দে, . অলি আহমেদ, . শহিদুল্লাহ কায়সার, অধ্যাপক ড. মাসুদ কামাল ও ড. হুমায়ুন কবিরকে। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের হিট প্রকল্পের অ্যাওয়ার্ডপ্রাপ্ত, আন্তর্জাতিক সম্মেলনে পুরস্কার পাওয়া গবেষক এবং আন্তর্জাতিক সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশকারী শিক্ষকগবেষকদেরও সম্মাননা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিএমপি কমিশনার
পরবর্তী নিবন্ধসবার সম্মিলিত উদ্যোগই ডেঙ্গু প্রতিরোধের কার্যকর উপায়