চবি হীরক জয়ন্তী সর্বজনীন ও শিক্ষার্থীবান্ধব করার দাবিতে শিবিরের স্মারকলিপি

চবি প্রতিনিধি | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরক জয়ন্তী উদযাপনকে সার্বজনীন, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকানের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় আয়োজনটি সুশৃঙ্খল ও সফল করতে ১২ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদ, বায়তুলমাল সম্পাদক ইসহাক ভূঞা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হারেস মাতাব্বর, প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহান, বিজ্ঞান ও আইটি সম্পাদক আবিদুর রহমান, এইচআরডি সম্পাদক হারুনুর রশিদ এবং প্রকাশনা ও দাওয়াহ সম্পাদক রিয়াদ হোসাইন।

মতবিনিময় সভায় ছাত্রশিবিরের পক্ষ থেকে হীরক জয়ন্তী উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক আয়োজনকে শিক্ষার্থীবান্ধব, সার্বজনীন, অন্তর্ভুক্তিমূলক ও স্মরণীয় করে তুলতে সংগঠনটির পক্ষ থেকে ১২ দফা দাবি উপস্থাপন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধযেনতেন পাসের লক্ষ্য নিয়ে নয়, কলেজ শিক্ষার্থীদের থাকতে হবে ভিশন মিশন
পরবর্তী নিবন্ধবিমানের জ্বালানির দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়ল