চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে হিট প্রজেক্টের আওতাধীন ৩ দিনব্যাপী ‘টিচিং লার্নিং মেথড–১’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল সোমবার বিভাগের কনফারেন্স রুমে উদ্বোধনী
অনুষ্ঠানে উদ্বোধক ও বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন। বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন সাব–প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. অলক পাল। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী মো. বরকত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিট প্রজেক্টের এএসপিএম প্রফেসর ড. মো. আতিকুর রহমান। বিশেষ অতিথি বক্তব্যে উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি তৈরি করা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। বর্তমানে ‘হিট প্রজেক্ট’–এর আওতায় শিক্ষকদের যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্ব দুটি–জ্ঞান সৃষ্টি করা এবং জ্ঞান বিতরণ করা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমাদের একাডেমিক কারিকুলামকেও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। রিসোর্স পার্সন ছিলেন প্রফেসর ড.হ্যাপি কুমার দাস।












