চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে আরো দুই শিশু মারা গেছে। এদের মধ্যে একজন নগরী এবং আরেকজন উপজেলার। এখন পর্যন্ত হামে মারা গেছে ৩ শিশু। এছাড়া নতুন করে আরো ৯ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট হাম শনাক্ত হয়েছে ১৪৩ শিশুর। এছাড়া গতকাল হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ৭১ শিশু ভর্তি হয়েছে।
এদের মধ্যে ৬৭ জন নগরীর এবং ৪ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১ হাজার ৭৪৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৮৯ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৫৪ জন। অন্যদিকে মোট ৭জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।












