চট্টগ্রামে রেস্টুরেন্টে গোপন বৈঠক করছিলেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা, অতঃপর…

| সোমবার , ৪ মে, ২০২৬ at ১১:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১৩ জন সদস্যকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে হালিশহরের নয়াবাজার বিশ্বরোড এলাকার তায়েফ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেস্টুরেন্টের ভেতর বৈঠকরত অবস্থায় ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅভিবাসন আবেদনে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্রের আদালত