চট্টগ্রামে মাসব্যাপী ‘পিংক অক্টোবর’ কর্মসূচির সমাপ্তি

ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় ভ্রাম্যমাণ স্ক্রিনিং

| সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে ভ্রাম্যমাণ স্ক্রিনিং কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম–পিংক অক্টোবর’২৬। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিকাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়ার সমন্বিত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি গত ১ নভেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। কর্মসূচির আওতায় মাসব্যাপী প্রতি রবিবার, মঙ্গলবার এবং বুধবার সিএসসিআর হাসপাতালে স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হয়েছে। এই কার্যক্রমে ১০৩ জন মহিলা চিকিৎসক সর্বমোট ১৪৫২ জন রোগীকে সেবা প্রদান করেছেন। এবারের কর্মসূচিতে একটি বিশেষ মাত্রা যোগ করে চরহশ ইঁং গড়নরষব ঈষরহরপ। প্রতি শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে নারীদের কাছে স্তন ক্যানসার সচেতনতা ও স্ক্রিনিং সেবা পৌঁছে দেওয়া হয়। স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন স্থানে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন শেডে ৪৬০ জন, ১৪ অক্টোবর প্রিমিয়ার ইউনিভার্সিটি মিলনায়তনে ৭৬ জন এবং ২৯ অক্টোবর চট্টগ্রাম মহিলা সমিতি স্কুল এবং কলেজে ২৬০ জন অংশগ্রহণ করেন। পুলিশ লাইনের সমাবেশে পুলিশ বাহিনীর মহিলা সদস্যরা ছাড়াও তাঁদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাবেশে ছাত্রীরা এবং শিক্ষিকারা অংশগ্রহণ করেন। বাংলাদেশ মহিলা সমিতির স্কুল এবং কলেজেও শিক্ষার্থীরা এবং শিক্ষিকারা অংশগ্রহণ করেন। চট্টগ্রামের বিশিষ্ট শল্য চিকিৎসক এবং পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ.কে আজাদের সামগ্রিক তত্ত্বাবধানে এবং সহযোগী অধ্যাপক ডা. সাকেরা আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. সায়রা বানু শিউলি এবং সহকারী অধ্যাপক ডা. নাজমা মাহবুবের সার্বক্ষণিক উপস্থিতিতে মাসব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আজ
পরবর্তী নিবন্ধসন্দ্বীপ নৌরুট থেকে ‘এসটি নিঝুম দ্বীপ’ সরিয়ে নেওয়ার তোড়জোড়ের প্রতিবাদ