চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী করা হোক

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

২০০৩ সালের ৬ ই জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও স্বীকৃতি প্রদান করেন। ২৪ শে জানুয়ারি ২০২৬ ইংরেজি বর্তমান দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত সভায়ও বলেছিলেন বিএনপি সরকার গঠন করতে পারলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত করবেন।

চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র, দেশের সিংহভাগ আয় এই চট্টগ্রাম থেকে হয়। চট্টগ্রাম বন্দর, কাষ্টমস্‌, ইপিজেড, কেইপিজেড, ইস্টার্ন রিফাইনারীসহ আরো অনেক বড় বড় প্রতিষ্ঠান এই চট্টগ্রামে অবস্থিত। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসাবে কাগজে কলমে কিংবা কথায় সীমাবদ্ধ না রেখে এখন সময় এসেছে চট্টগ্রামকে পূর্র্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী হিসাবে গড়ে তোলার, চট্টগ্রামের যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে একটি অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে তুলতে হবে। চট্টগ্রামবাসী খুবই আশাবাদী বর্তমান সরকারের আমলেই চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসাবে তার পথ চলা শুরু করতে পারবে।

মোঃ মনিরুল হক (মনি)

দক্ষিণ হালিশহর, নিউমুরিং ইপিজেড, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআবদুল গাফফার চৌধুরী : সাংবাদিক ও কলামিস্ট
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের জলাবদ্ধতা: মেগা প্রকল্পের অন্তরালে জনজীবনের আর্তনাদ