জুলাই স্মরণে ঘোষিত ৩৬ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শাহ আমানত মার্কেটস্থ মহানগর এলডিপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর এলডিপির সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম।
মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহানগর আমির মাওলানা জিয়াউল হোসাইন, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগরীর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, এনসিপি’র নগর আহ্বায়ক মীর মুহাম্মদ শোয়াইব, জাগপা মহানগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, লেবার পার্টির মুহাম্মদ মুজিবুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির অ্যাডভোকেট শেখ জোবায়ের মাহমুদ এবং খেলাফত আন্দোলনের নগর সভাপতি মাওলানা আতিক বিন ওসমান, এলডিপি মহানগর সেক্রেটারি আবু সাঈদ, নেজামে ইসলাম পার্টির মহানগর সেক্রেটারি আনোয়ার হোসাইন রব্বানী, খেলাফত মজলিসের মাওলানা মোস্তাফা কামাল, মাওলানা হাবিবুল্লাহ আজাদী।
বক্তারা জুলাই স্মরণে ঘোষিত কর্মসূচিসমূহ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে ঐক্য, গণসচেতনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের সকল সহযোগী সংগঠনকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সভায় আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন উপকমিটি গঠন, সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে কর্মসূচিগুলো সফল করতে সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












